Nabadhara
ঢাকাবুধবার , ২৮ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

রিক এর উদ্যোগে টুঙ্গিপাড়ায় ফ্রি-নাক, কান,গলা ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সমৃদ্ধি কর্মসূচির আওতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে নাক, কান,গলা ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সারাদিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে ১৮২ রোগীকে সেবা প্রদান করা হয়। তন্মোধ্য নাক, কান,গলা বিষয়ক রোগী ১০৭ জন ও মেডিসিন বিষয়ক রোগী ৭৫ জন।এ ফ্রি স্বাস্থ্য ক্যাম্প উদ্ভোধন করেন কুশলী ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন সর্দার।

গোপালগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মো: দেলোয়ার হোসেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান,সমৃদ্ধি কর্মসুচি স্বাস্থ্য কর্মকর্তা মো: জিয়াদুল বারী সহ অন্যান্য কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।