নড়াইলের কালিয়ায় মৃত স্বজনকে দেখতে গিয়ে সলিল সমাধি হয়েছে মা ও ছেলের। ৩০ ডিসেম্বর (শুক্রবার) রাত ৮ টার দিকে বাহিরডাঙ্গা গ্রাম সংলগ্ন নবগঙ্গা নদীতে নৌকা ডুবে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো ৮/১০জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।
নিহতরা হলো পার বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের মেয়ে ও উপজেলার বাবুপুর গ্রামের আঃ জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার শিশু পূত্র নাসিম(২)।
নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতের দাদীর মৃত্যুর খবর শুনে পার বাহিরডাঙ্গা গ্রামে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের উদ্ধারে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন এর সদস্যরা কাজ করছে বলে জানান, কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন এর স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

