Nabadhara
ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ১

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানগাড়ী যাত্রী মজিবর শেখ (৫৫) নামে এক বালু ব্যবসায়ী নিহত ও চালক আক্তার মুন্সী আহত হয়েছে।

শনিবার ( ৭ জানুয়ারি) দুপুর দুই টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহত মজিবর শেখ (৫৫) উপজেলার গোহালা ইউনিয়নের হরিশ্চর গ্রামের কালাচান শেখের ছেলে । আহত ভ্যানগাড়ী চালক আক্তার মুন্সীকে রাজৈর হাসপাতালে নেয়া হয়েছে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার দুপুর দুই টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে টেকেরহাট গামী যাত্রীবাহী একটি লোকাল বাস একটি যাত্রীবাহী ভ্যানগাড়ীকে ধাক্কা দেয় । এসময় ভ্যানগাড়ীটি দুমড়েমুচড়ে ও যাত্রীবাহীবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় । এতে ভ্যানগাড়ী যাত্রী বালু ব্যবসায়ী মজিবর শেখ (৫৫) ঘটনাস্থলে নিহত হয় এবং ভ্যানগাড়ী চালক আক্তার মুন্সী গুরুতর আহত হয়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।