Nabadhara
ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পল্লী বিদ্যুতের খুঁটি চুরি, চোর আটক

শরিফুল ইসলাম নড়াইল
জানুয়ারি ৯, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় পল্লী বিদ্যুতের খুঁটি চুরি করে পালানোর সময় স্খানীয় জনতা দু’জন চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতী গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতী গ্রামের পল্লী বিদ্যুতের নতুন সঞ্চালন লাইন নির্মাণের পর পূর্বের কয়েকটি বিদ্যুতের খুঁটি সংযোগ ছাড়া অবস্থায় ছিল। সোমবার দুপুরে দু’জন চোর যথাক্রমে নোয়াগ্রাম ইউপির দেবী গ্রামের নুরইসলাম শেখের ছেলে ফয়সাল শেখ (৩০) ও একই গ্রামের উজির শেখের ছেলে মিশন শেখ (২৮) পরস্পর যোগসাজোসে তেলিগাতী মাদ্রাসার পাশ থেকে একটি বিদ্যুতের খুঁটি কৌশলে উত্তোলন করে নছিমন যোগে পাচারের সময় পাশ^বর্তী শালনগর ইউনিয়নের রঘূনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় পৌছালে স্থানীয় জনতা ওই দুই চোরকে খুঁটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথা-বার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। সন্দেহ হওয়ায় জনতা তাদেরকে ধরে পল্লী বিদ্যুতের মানিকগঞ্জ সাব স্টেশনে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং চুরি হওয়া খুঁটি ও নছিমনসহ ওই দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লক্ষ্মীপাশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ এলাকা থেকে পূর্বেও বিদ্যুতের ট্রান্সমিটার চুরি হয়েছে। আমাদের ধারনা, এই চক্রই এসব চুরির সাথে জড়িত। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় থানায় তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।