Nabadhara
ঢাকাসোমবার , ৯ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাট থানা পুলিশের অভিযানে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে।

পুলিশ জানায়, রোববার (৮ জানুয়ারি) রাতে শুভদিয়া ক্যাম্প ইনচার্জ এসআই মো. হাসান সহ পুলিশের একটি দল বেতাগা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বাচ্চু বিশ্বাস (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী বেতাগা গ্রামের আছর আলী বিশ্বাসের ছেলে।

অপরদিকে, একই রাতে মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ ওহিদুজ্জামানের নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স টাউন-নওয়াপাড়া এলাকা মোঃ তোমাজিদ (৩৫) কে গ্রেপ্তার করেছে। সে ওই এলাকার সৈয়দ আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত উভয় আসামী চেকের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে পুলিশ জানিয়েছেন। তবে গ্রেপ্তারকৃত দুইজন আসামীর কার কত দিনের সাজা তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আলীমুজ্জামান দুইজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।