Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে উপজেলা প্রশাসনের শীতকালীন পিঠা উৎসব

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
জানুয়ারি ১০, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শীতের ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠাকে নতুন প্রজম্মের সঙ্গে পরিচিত করতে চিতলমারীতে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিতলমারী উপজেলা পরিষদ মিলানয়তনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের আয়োজক ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে ও পারস্পরিক সম্পর্কেও বন্ধন দৃঢ়- মজবুত করতে শীতকালীন এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের হাতের তৈরি সবজি পিঠা, সাজ পিঠা,ধুধ চিতই,চুশি পিঠা,পাটিসাপটা, কুলি পিঠা,ভাপা পিঠা,পান পিঠা, নকশি পিঠা,দুধপুলিসহ ৮৩ প্রকার নানা স্বাদের দেশীয় ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শিত হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল,সহকারী কমিশনার (ভূমি) বেতবতী মিস্ত্রী,উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,স্থানীয় গণমাধ্যম কর্মী,গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে পিঠার স্বাদ গ্রহন করে গ্রামবাংালার পিঠার ভূয়সী প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।