Nabadhara
ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেনের মৃত্যু বার্ষিকী পালিত

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলা আওয়ামীলীগের বারেবার নির্বাচিত সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী,বারেবার নির্বাচিত সাবেক জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

দিনটি পালন উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ মোড়েলগঞ্জে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন,ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন করে,দোয়া শেষে তাঁর সমাধির কাছেই এক আলোচনা সভায় তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারন করা হয়। পরে দুপুরে বাগেরহাট রেলরোডস্হ দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু।মীর ফজলে সাইদ ডাবলু। সরদার ফকরুল আলম সাহেব।পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম।সদর উপজেলা সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসময়ে উপস্হিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।