Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুলিশ প্রধানের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপারগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার(১২ জানুয়ারী)দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মনিরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।গত ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। গত ১১ জানুয়ারি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।