Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নবীন বরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোত্তুর্জা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষা,সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে মেয়েদের গুরম্নত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য উৎসাহ প্রদান করেন। মাশরাফি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠানের সভাপতি রোজিয়া সুলতানা চামেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান, লিয়াকত হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর শাহাজান সিরাজ বিদ্যুৎ, কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলাম। অনুষ্ঠানের প্রথমার্ধে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পিদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।