Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে ডিআইজি শেখ নাজমুলের শীত বস্ত্র বিতরণ

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল
জানুয়ারি ১৪, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির আয়োজনে দেড় শতাধিক ছাত্র- ছাত্রীদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ সুলতান মাহমুদ বিপ্লবের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমীর হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সি আইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুশ মজুমদার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীনসহ প্রমুখ। এছাড়াও একই এলাকার গন্ডব মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।