Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলা মডেল মসজিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল সারে এগারোটায় দেশের ৫০ টি মডেল মসজিদের একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

তারই অংশ হিসেবে নগরকান্দা মডেল মসজিদের উদ্বোধন করা হয়।
দ্বিতীয় পর্যায়ে দেশের ৫০ টি মসজিদের মধ্যে ফরিদপুরের দুটি নগরকান্দা ও ভাঙ্গা উপজেলার মসজিদ গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে।
নগরকান্দা উপজেলা সদরে প্রাণ কেন্দ্রে নগরকান্দা বাজারে এই মসজিদ টি নির্মিত হয়েছে।

এই মসজিদের পাশেই রয়েছে নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, নগরকান্দা থানা ভবন, জেলা পরিষদের অডিটোরিয়াম, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নগরকান্দা প্রেসক্লাব ভবন, বিভিন্ন ব্যাবসায়ীক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
মসজিদ ভবনে ভিডিও কনফারেন্স চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, মাসুদুর রহমান নিকো, নাসির মাহমুদ, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে তিন তলা ভবনে প্রায় ৯ শত মুসল্লী এক সাথে নামাজ আদায় করতে পারবে এই মডেল মসজিদে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।