Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৭ জানুয়ারি রোজ মঙ্গলবার বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ তাছমিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্না, প্রধান শিক্ষক মোছাঃ মুনিয়া সুলতানা।এছাড়াও কচুয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মেহেদী মান্না। তিনি পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর্ সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। এছাড়াও পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠার জন্য বই পড়ার উপর গুরুত্বরোপ করেন।উদ্বুদ্ধকরণ কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কর্মপরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বিশ্বসাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার আব্দুলাহ মুহাম্মদ কুরাইশী ।

বিশ্বসাহিত্য কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ নাজমুল হাসানের সঞ্চালনে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ তাছমিনা খাতুন বলেন, কর্মসূচীর দ্বারা শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি পাঠ দক্ষতার ব্যপারেও গুরুত্ব বাড়বে বলে মনে করেন। উপস্থিত শিক্ষক ও সংগঠকদের কর্মসূচীর ব্যপারে উদ্বুদ্ধ করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন, কর্মসূচী পরিচালনা করার ব্যপারে সর্বাত্বক সহযোগিতা করার প্রতি প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকগণদের আহ্বান করেন। তিনি তার ব্যাক্তিগত জীবনের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতার আলোকে বই পড়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং সেই সাথে অত্র উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।