Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় প্রেম করে দৈহিক সম্পর্ক,বিয়ে করতে রাজি না হওয়ায় ধর্ষন মামলা

নবধারা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রেম করে দৈহিক সম্পর্কে জড়িয়ে,প্রেমিকাকে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকার মা তার মেয়েকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক জসিম শেখ কে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

মামলার বিবরনে ধর্ষিতার মা কল্পনা বিশ্বাস বলেন,টুঙ্গিপাড়ার পাচকাহনিয়া গ্রামের ঠান্ডা শেখ এর পুত্র জসিম শেখ এর সাথে একই উপজেলার দাড়িয়ার কুল গ্রামের (হিন্দু পরিবার) আমার মেয়ের ধানের পাতো (চারা) তুলতে গিয়ে আলাপ ও পরিচয় হয়। তারা মোবাইল ফোন দেওয়া নেওয়া করে এবং পরে প্রায়ই তাদের মধ্যে কথোপকথন হয়।গত ১৩ জানুয়ারী শুক্রবার বিকালে আমার মেয়েকে জসিম গোপালপুরের একটি মাছের ঘেরে নিয়ে যায়। ঐদিন রাত ৮ টায় সে আমার মেয়ের অনিচ্ছাতে দৈহিক সম্পর্ক করে।গত ১৭ তারিখে বিয়ের কথা বলে বাড়ি হতে ডেকে নিয়ে যায়। ঐ দিন রাত ৮ টায় আসামীর বাবার নির্মাণাধীন বাড়িতে পুনরায় ধর্ষন করে। রাত ১১ টায় আমার মেয়ে বাড়ী ফিরে আমাকে সব কথা বলে । আমি অসহায় গরিব হিন্দু আমি এ ঘটনার বিচার দাবী করছি।

এদিকে মেয়েটির প্রতিবেশী চয়ন বিশ্বাস বলেন,এই মেয়েটির আগে বিবাহ হয়েছিল। সেখানে ছাড়াছাড়ি হয়ে গেছে। মেয়েটি হিন্দু ও ছেলে মুসলিম হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। ছেলেটি তাকে বিয়ে করতে চায় এ কথা শুনেছি। কিন্তু ছেলে মুসলিম হওয়ায় সামাজিক জটিলতা দেখা দিয়েছে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) ৯/১ ধারা মোতাবেক টুঙ্গিপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে যার নাম্বার ০৫ তাং ১৮-০১-২০২৩। ভিকটিম কে স্বাস্থ্য পরিক্ষা করবার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ ও অভিযুক্ত আসামী জসিম শেখ কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।