Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি’র কালু নামের এক বাস চালকের ওপর স্থানীয় কর্তৃক হামলা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাস চালককে হামলার ঘটনা ঘটেছে। প্রত্তাহিক ট্রিপে ক্যাম্পাস থেকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় গেলে সেখানে বাস থামানোর সাথে সাথে অতর্কিত বাসে উঠে ড্রাইভারকে হামলা করে স্থানীয় এক যুবক।

হামলার সময় বাসে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্য বাসের ড্রাইভার, হেলপাররা হামলাকারীকে বাঁধা দেয়ার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে বাস চালক, হামলাকারী এবং শিক্ষার্থীরা অনেকাংশে আহত হয়।

জানা যায় হামলাকারী যুবক গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী। তৎক্ষণাৎ এলাকার অভিভাবক পরিচয়ে হামলাকারীকে অন্য এক যুবক এসে নিয়ে যায় এবং বাস সহ ড্রাইভার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থরা ক্যাম্পাসে ফিরে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভার সাজ্জাদ আলী কালু জানান, “আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস রাস্তার একটা অটোকে হর্ণ দিলে এই সামান্য ঘটনাকে নিয়ে এক ছেলে বাসে উঠে আমাকে মারতে আসে।ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে ঐ ছেলে বাস থেকে নেমে যায়। পরবর্তীতে আজ বিকালে একই সড়কে বাস নিয়ে গেলে হঠাৎ বাসে উঠে আমার উপরে হামলা শুরু হয়।”

এই ঘটনায় বশেমুরবিপ্রবি পরিবহন প্রশাসক হাশেম রেজা জানান, “এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের ডিউটিরত অবস্থাতে যে বা যারা ড্রাইভারকে মারধর করেছে তাদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ নেয়া হবে।ইতিমধ্যে সকল প্রমাণ সাপেক্ষে প্রশাসনের সহযোগিতাতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।