Nabadhara
ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার প্রন্তিক জেলেদের মাঝে বৈধ জাল ও ছাগল বিতরন

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় মৎস্য অফিসের আয়োজনে নিবন্ধিত প্রান্তিক ৫০ জন জেলেদের মাঝে বৈধ জাল ও ছাগল বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ ফেব্রুয়ারী (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

বৈধ জাল ও ছাগল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের উপস্থিতিতে ৫জনের ৮টি গ্রুপের ৪০ জন জেলে ও অন্য ২ গ্রুপের ১০ জন জেলেকে ২ টি করে মোট ২০ টি ছাগল, খাবার ও ওষুধ প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার এইচএম বদরুজ্জামান, ইউএনও কালিয়া মিসেস আফরিন জাহান, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, সিনিয়র মৎস্য অফিসার এনামুল হক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি প্রমুখ।

উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান জানান, ৫জনের গ্রুপে ৫০ হাজার টাকা মূল্যের ৪৫০ ফিট জাল ও ১০ জন প্রান্তিক জেলের প্রত্যেককে ২০ হাজার টাকা মূল্যের ২ টি ছাগল, ঘর, খাবার ও ওষুধ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।