Nabadhara
ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আওয়ামী লীগ নেতার হাত-পা বেঁধে বাসায় ডাকাতি

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসানুজ্জামানের স্ত্রীসহ তার হাত-পা বেঁধে বাসায় ডাকাতি হয়েছে। এলোমেলো ভাবে পড়ে আছে ঘরের জিনিসপত্র এ সময় বন্দুক-পিস্তল ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিস লুটে নেয় তারা।

সোমবার (২০ ফ্রেরুয়ারি) ভোরে নড়াইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাছিমদিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান বলেন, ভোরে পৌনে ৪টার দিকে ৮/১০ জনের ডাকাত দল আমার বাসায় ঢুকে। আমার ও আমার স্ত্রীকে হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা, ডলার, বিদেশি ঘড়ি, বন্দুক, পিস্তল ও গুলি নিয়ে যায় তারা। এতে আমার আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ডাকাতরা মুখোস ও মাস্ক পরা ছিল।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কামরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে আমি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করছি অচিরেই ডাকাতদের আইনের আওতায় আনতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।