Nabadhara
ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে ইউরোপনীয় ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকপ্ল (ক্রেইন) এর আওতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, আরএমও ডাঃ নাহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান মোল্লা, মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন ও ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম সহ কমিটির সদস্যবৃন্দ।

সভা সঞ্চালনা করেন জেজেএস এনজিওর সত্য রঞ্জন বিশ্বাস।

উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।