Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় পর্যটকবাহী বোট ডুবি

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনের পশুর নদে পর্যটকবাহী একটি জালি বোট উল্টে গেছে। পরে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা এসে ১৩ পর্যটককে উদ্ধার করেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মোংলা পিকনিক কর্নার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেরপুরের গাংনী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর কবিরের নেতৃত্বে ১৩ জনের একটি পর্যটক দল সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলা বন্দরের পিকনিক কর্নারে আসে। সকালে পর্যটকরা সেখান থেকে জালি বোটে করে সুন্দরবনের করমজল ইকো-পার্ক ও কুমির প্রজনন কেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন।

বোটটি নদের মোহনায় গেলে পর্যটকরা অসাবধানতাবশতঃ বোটের ছাদের একপাশে চলে যান। এতে বোটটি উল্টে যায়। এ সময় আশপাশে অবস্থানরত অন্যান্য ট্যুরিস্ট বোটের চালক ও ট্যুরিস্ট পুলিশ তাদের উদ্ধার করেন।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পর্যটকরা সবাই সুস্থ আছেন বলেও জানান ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।