Nabadhara
ঢাকারবিবার , ৫ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া উপজেলায় ৪র্থ ভৈরব কাব ক্যাম্পুরী ২০২৩ এর সমাপনী ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

কাবিং করবো সুন্দর জীবন গড়বো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়া উপজেলায় ৪র্থ ভৈরব কাব ক্যাম্পুরীর -২০২৩ এর সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

আজ সন্ধ্যায় কচুয়া ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ স্কাউটের কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪র্থ ভৈরব কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহিন হোসেন ও সতীশ চন্দ্র মন্ডল,কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী,কাব স্কাউট কমিশনার প্রধান শিক্ষক দেবদাস সাহা,সম্পাদক শিক্ষক শুনয়না রায়,সহকারি কমিশনার প্রধান শিক্ষক শিব শংকর, শিক্ষক কমল কৃষ্ণ বৈদ্য,শিক্ষক মো: বদিউজ্জামান,কাব স্কাউট ইউনিট লিডার শিক্ষক মুক্তা দাস সহ কাব ক্যাম্পুরিতে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উক্ত ক্যাম্পুরীর সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠানে স্কাউটসের সদস্যরা গান ও নৃত্যর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করে,পরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন ও কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ এর কাছ থেকে পুরস্কার গ্রহন করে।
বুলু

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।