Nabadhara
ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা

নবধারা ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পালিত হবে।দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার,গোপালগঞ্জ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

এইদিন সকাল ৮:১৫ মিনিটে প্রচারিত হবে স্বাধীনতার মাস মার্চ উপলক্ষে মাসব্যাপী গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান – স্বাধীনতা আমার দৃপ্ত অহংকার।
সকাল ৯:০৫ মিনিটে থাকছে ৭ই মার্চ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান “৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও আন্তর্জাতিক দলিল হিসেবে স্বীকৃতি”।
সকাল ৯:৩৫ মিনিটে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন জনমানুষের অনুভূতি নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান “চেতনা দীপ্ত সেই বজ্রকন্ঠ”।

সকাল ১০:০৫ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ নাটক “একাত্তরের মুক্তিসেনা”।
এছাড়াও ১০:৩৫ মিনিটে থাকছে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গানের গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান “একমহাকাব্য” ।

দিনব্যাপী এ বিশেষ আয়োজন শোনা যাবে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ এফ এম ৯২.০ মেগাহার্জে।

বাংলাদেশ বেতার গোপালগঞ্জের সহকারী আঞ্চলিক পরিচালক মোঃ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।