Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মধুমতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের দুই ঘন্টা পর মধুমতি নদী থেকে তবলিক জামাতের মুসল্লি শুভ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। । শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার গাড়ফা গোডাউন জামে মসজিদের পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। শুভ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মোবারেকের ছেলে। তিনি তবলিক জামাতে মোল্লাহাট এসে ছিল।

মোল্লাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার হাসানুর রহমান জানান, মধুমতি নদীতে গোসল করতে নেমে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হই। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে ১ঘন্টা চেষ্টা করে মধুমতি নদী থেকে নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করে। আমরা নিহতের মরদেহ মোল্লাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, এবিষয়ে নিহত শুভর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।