Nabadhara
ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৭টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ১০, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। সোমবার (১০এপ্রিল) নড়াইলের সদর উপজেলার চৌরাস্তা মোড়,পুরাতন বাস টার্মিনাল,ভাওয়াখালি ও রুপগঞ্জ বাজারে নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স শরীফ এন্টারপ্রাইজকে ৫০০ টাকা, মেসার্স বিগ বাজার সুপার শপকে ৫ হাজার টাকা, মেসার্স হাজী সুইটস এন্ড ফাস্ট ফুডকে ২ হাজার টাকা, মেসার্স ইলিয়াস স্টোরকে ৫০০ টাকা, মেসার্স পদ্মা বেকারীকে ২ হাজার ৫০০ টাকা, মেসার্স কুন্ড স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে ১ হাজার টাকাসহ মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস প্রশাসনের কড়া নজরদারি থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।