নানা আয়োজনে বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ কে বরন করল চিতলমারী বাসী। শুক্রবার ( ১৪এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে প্রথমে জাতীয় সংঙ্গীত ও বৈশাখি গানের মাধ্যমে বর্ষ বরণের অনুষ্ঠান শুরু হয়।
পরে চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণিল মঙ্গলশোভা যাত্রা বের হয় । শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় এসো এসা হে বৈশাখ গানের তালে বাঙ্গালীর বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়।
উপজেলা প্রশাষনের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা, ডাঃ এম, আর ফরাজি, কৃষি কর্মকর্তা সিফাত আল- মারুফ, থানার পরিদর্শক এ,এইচ,এম কামরুজামান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,উপজেলা প্রকৌকশী মো: সাদ্দাম হোসেন,সমাজ সেবা অফিসার মো: সোহেল পারভেজ,যুব উন্নয়ন অফিসার মো: সোহরাব হোসেন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিকসহ সব বয়স ও শ্রেনী পেশার মানুষ। শোভাযাত্রা শেষে অডিটরিয়মে বৈশাখী মেলার উদ্বোধন করেন ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা।

