Nabadhara
ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রচন্ড তাপদাহে অস্থির জনজীবন

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে প্রচন্ড গরম ও কাটফাটা রোদের তাপদাহে অস্থিরহয়ে পড়েছে প্রাণী কুলসহ উপজেলার মানুষ। বিশেষ করে রোজাদারদের জন্য কষ্ট বেড়েছে অস্বাভিক। একটু বেলা বাড়ার সাথে সাথেই অসনীয় তাপদাহ বাড়তে থাকে। সূর্যের প্রখর তাপে প্রণীকুলসহ মানুষের প্রাণ ওষ্ঠাগত।

রোদের প্রখর তাপে খাঁ খাঁ করছে সড়ক জনপদ ও ফসলের মাঠ।গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এঅ লের খাবার পানির সংকট। চিতলমারীতে এখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াসে ওঠা নামা করছে। এদিকে তাপদাহ ও গরমে এ উপজেলায় হিট স্ট্রেক, ডাইরিয়াসহ নানারোগে আক্রান্ত হচ্ছে। এ আবস্থায চিকিৎসারা গরমে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরমর্শ দিয়েছেন।

এদিকে প্রচন্ড রোদ ও তাপদাহ কারনে উপজেলার সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটা কমেগেছে। দোকান পাট ও হাটবাজারে ক্রেতা মূণ্য হয়ে পড়েছে। অতিষ্ঠ হয়ে পড়েছে দিনমুজুর, শ্রমজীবি মানুষ।কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। সাধারণত মানুষ ঘরের বাইরে কাজ করতে পারছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান নবধারা কে বলেন, প্রচন্ড গরমে অনেকেই হিট ট্রোক ও ডাইরিয়ায় আক্রান্ত রোগী প্রতি দিন বিপুল পরিমান হাসপাতালে আসছে। তাই এসময় পয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হওয়ার পরমর্শ দেওয়া যাচ্ছে। এছাড়া বেশি বেশি করে পানি পান, যাদের বেশী ঘাম বের হয় তাদেরকে খাবার স্যালাইন খাওয়ার জন্য বলা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।