Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে নাশকতা মামলায় বিএনপির চার নেতা-কর্মী গ্রেপ্তার

 মো: সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে নাশকতা মামলায় বিএনপির চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। বুধবার (৮ নভেম্বর) রাতের বিভিন্ন এলঅকা থেকে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তারকৃতদের ফকিরহাট মডেল থানায় সোর্পদ করে। গ্রেপ্তারকৃতরা হলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম (৫৬)। অন্যরা হলেন মিঠুন চন্দ্র রায় (৩৫), হেলাল উদ্দিন (৩৫) এবং মনিরুল ইসলাম (৫২)। গ্রেপ্তারকৃতরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, নাশকতা মামলায় র‌্যাব কর্তৃক ৪জন গ্রেপ্তার হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।