Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল পৌরসভার উন্নয়ন পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইল পৌরসভার হাটবাড়িয়া শ্বশ্বানে ইলেকট্রিক চুল্লী নির্মাণ প্রকল্পসহ অন্যান্য উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে আসেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।

 

বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) বিকালে প্রতিনিধি দলটি নড়াইল পৌরসভা ভবনে এসে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী হায়দার, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওহাবুল আলমসহ পৌর কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

 

প্রতিনিধি দলটি পৌর কবরস্থানের উন্নয়ন,রুপগঞ্জে মার্কেট নির্মাণ, হাটবাড়িয়া শ্বশ্বানে ইলেকট্রিক চুল্লী নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।

 

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন আরবান উন্নয়ন বিশেষজ্ঞ ও টাস্ক টীম প্রধান মানশা চেন,কনসালটেন্ট মাইক উইন্টার,হুরাইয়েরা জেবিন, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিসিআরআরপি প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোহাম্মদ জিল্লুর রহমান,উপ-প্রকল্প কর্মকর্তা মো: ইকবাল হোসাইন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।