Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট-

দেশের অন্যান্য স্থানের ন্যায় বাগরহাটের ফকিরহাটে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৪। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার ৪টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে সুষ্ঠু, সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাটে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও এর ভেন্যু শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও এর ভেন্যু বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল ও মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

 

পরীক্ষা চলাকালীন সময়ে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে।

 

ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিদুর রহমান বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় ১৩৬৯ জন পরীক্ষার্থী, মাদ্রাসায় দাখিলমে ২১৯ ও ভোকেশনালে ১২১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রথম দিন ১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতদের মধ্যে এসএসসি ৫জন, মাদ্রাসায় ৫জন ও ভোকেশনালের ৩জন শিক্ষার্থী রয়েছে। অসদুপায় অবলম্বন করার কারণে কোন বহিস্কার নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।