Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে শুপারি গাছ থেকে পড়ে মৃত্যু

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে শুপারি গাছ থেকে পড়ে গিয়ে আলতাফ মুন্সী (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটেছে। স্বজনরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

স্থানীয় সূত্র জানায়, পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত গফুর মুন্সীর ছেলে দিনমজুর আলতাফ মুন্সী প্রতিবেশী সুলতান আকনের বাগানে শুপারি পাড়তে গাছে ওঠলে পার্শ্ববর্তি বিদ্যুৎ লাইনে শক খেয়ে অন্তত: ২৫/৩০ফুট নীচে মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। খবর পেয়ে ওইবাড়ির লোকজন ও স্বজনরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। নিহত আলতাফ মুন্সী এলাকায় দিনমজুরের কাজ করতো। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৪টায় নিহতের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপালের জরুরী বিভাগে রয়েছে।

 

 

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান বলেন, গাছ থেকে পরে আহতের খবর লোকমুখে শুনেছি। কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।