মো: সাগর মল্লিক বাগেরহাটঃ-
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে খুলনা মোংলা মহাসড়কের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মোড়ে সাইড সোল্ডারে গড়ে উঠা অবৈধ দোকানপাট ঝুপড়িঘর ও ত্রিফল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ পালন উপলক্ষে শনিবার (১৭ ফেব্রæয়ারী) দুপুরে কাটাখালী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযান পারিচালনা করায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশকে সর্ব জনসাধারন অভিনন্দন জ্ঞাপন করেছেন। জানা গেছে, খুলনা মোংলা মহাসড়কের বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড় ও বাসস্ট্যান্ড এলাকার দুইপাশের্^র সাইড সোল্ডার দখল করে এক শ্রেণীর ব্যবসায়ী ছোট্ট ছোট্ট ঝুপড়ি ঘর বেঁধে ও ত্রিফল টাঙ্গিয়ে সর্ব জনসাধারনের চলাচলে বাঁধা সৃষ্টি করে আসছিল। যে কারনে সাইড সোল্ডার দিয়ে ছোট খাটো যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেটেও চলাচল করা অসম্বব হয়ে পড়েছিল।
এ অবস্থায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সাজেন্ট কামরুজ্জামান ও এএসআই মোঃ শুকুর মুন্সি সহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় তারা ছোট্ট ছোট্ট ঝুপড়ি দোকানপাট ও ত্রিফল খুলে ফেলেন। আর এ কারনেই সাইড সোল্ডার দিয়ে ছোট্ট ছোট্ট যানবাহন চলাচল/দাড়ানো সহ সর্ব জনসাধারন পায়ে হেটে চলাচল করতে পারছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

