Nabadhara
ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে মহান ২১শেফেব্রæয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

 

প্রথমে স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়। শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও মো: আসমত হোসেন। সহকারী কমিশনার (ভূমি)বেতবতী মিস্ত্রী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন হাসান, অফিসার ইনচার্জ (ওসি)মো: ইকরাম হোসেন,ভাইসচেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান।

 

এরপর পর্যায়েক্রমে সরকারি কর্মকর্তা বৃন্দ, আ’লীগ,যুবলীগ,মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।সকাল ৮টায় উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে একটি প্রভাত ফেরী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এছাড়া বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ, ,শেরে বাংলা ডিগ্রী কলেজ, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়,চরবানিয়ারী মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শহীদ দিবস পালনের খবর পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।