Nabadhara
ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

এক লাখ মোমবাতি জ্বালিয়ে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল 

‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’, এ স্লোগানকে সামনে রেখে মৌলবাদ, কুশিক্ষা, আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের আলো উদযাপন পর্ষদের আয়োজনে এক লাখ মোমবাতি জ্বালিয়ে স্মরণ ও শ্রদ্ধা জানানো হলো ভাষা সৈনিকদের। এবারের এ আয়োজন নড়াইলের ভাষা সৈনিক রিজিয়া খাতুনের নামে উৎসর্গ করলো আয়োজক কমিটি।

 

 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সূর্য অস্ত যাবার সাথে সাথেই নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িডোব মাঠে। চার একর জমির উপর তিন হাজার কর্মী এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করেন। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থীরা আসেন। মুহুর্তর মধ্যে অন্ধকার ছাপিয়ে সারা মাঠ আলোকিত হয়ে যায়।

 

 

আলোর বর্ণিল ছটায় আলোকিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বিভিন্ন বর্ণমালা, আলপনাসহ গ্রাম বাংলার নানা ঐহিত্যবাহী নকশা। দৃষ্টি নন্দন এসব নকশা জেলা থেকে আগত দর্শনার্থীরা উপভোগ করেন।

 

 

 

বুধবার একুশের সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে একুশের আলো উদযাপন পর্ষদ-২০২৪ আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলনের উদ্ধোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী, নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, একুশের আলোর সহ-সভাপতি আ্যাডভোকেট ওমর ফারুক, সাধারন সম্পাদক কচি খন্দকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু।

 

 

 

উদ্ধোধনের পুর্বে বিকেল থেকে শুরু হয় আলোচনা, গণসঙ্গীত, আবৃতি, কবিতা পাঠ ও দেশাক্তবোধক গান পরিবেশনা করেন স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে আয়োজনকে আরো সমৃদ্ধ করে তোলেন।

 

ভাষা শহীদদের স্মরণে নড়াইলে ব্যতিক্রমী এ আয়োজনের ১৯৯৭ সালে শুরু হয় নড়াইলের সুলতান মঞ্চ চত্ত্বরে। প্রতি বছর একুশের সন্ধ্যায় স্মরণ করা হয় ভাষা শহীদদের।

 

দর্শনার্থী আবদুল্লাহ আল মারজান বলেন, এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দেশের আর কোথাও দেখিনি। নড়াইলবাসীদের এ আয়োজন সারাদেশকে আলোকিত করবে বলে আমি মনে করি । হাজার হাজার নারী-পুরুষ, শিশু, বয়বৃদ্ধ সকল শ্রেণির মানুষের মিলন মেলার মধ্যে দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হলো যা ভাষায় প্রকাশ সম্ভব নয়। বাংলাদেশের অন্য কোনো জেলায় এতো বড় আয়োজন হয় বলেও শুনিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।