Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকে’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবধারা ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া উপজেলার কুশলীতে দিনব্যাপি নাক-কান-গলার ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুশলী ইউনিয়ন পরিষদে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 কুশলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন।
রিসোর্স ইন্ট্রিগেশন রিকে’র সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রিসোর্স ইন্ট্রিগেশন রিকে’র খুলনা জোনের জোনাল ম্যানেজার মাহাবুবুল আলম, নাক,কান,গলা বিভাগের বিশেষজ্ঞ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের ডা: গোলাম মোস্তফা, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ইমরান হোসেন  বক্তব্য রাখেন।
এ সময় সার্বিক সহযোগিতা ছিল গোপালগঞ্জ সদর শাখার ম্যানেজার শামসুল আলম খোকন,সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রাকিব মৃধা, মো: শাহাবাজ খান, মো: রুহুল আমিন, মিঠুন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি এ চিকিৎসা ক্যাম্প হতে ১৯০  জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং তাদেরকে ফ্রি ওষুধ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।