Nabadhara
ঢাকারবিবার , ৩ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের নড়াগাতীতে ট্রলির চাপায় হেলপার নিহত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ৩, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ সড়কের চাঁপাইল ব্রীজ এলাকায় বালু বোঝাই ট্রলি গোপালগঞ্জ থেকে বাবুডাঙ্গায় এসএসবি ইটভাটায় আসার পথে চাঁপাইল ব্রীজের গোড়ায় হঠাৎ করে বেক্র করলে গাড়িতে থাকা হেলপার আকাশ শিকদার (১৫) চাকার নিচে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

সে এসএসবি ইট ভাটার মালিকানাধীন ট্রলিতে হেলপারী করত বলে জানান আকাশের পিতা আমিনুর শিকদার।

রবিবার (৩মার্চ) সকালে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন বিট ইনচার্জ পংকজ কুমার জানান সকালে বালু বোঝাই ট্রলি গোপালগঞ্জ থেকে বাবুডাঙ্গায় এসএসবি ইটভাটায় আসার পথে চাঁপাইল ব্রীজে ওটার সময় বেক্র করলে গাড়িতে থাকা হেলপার আকাশ শিকদার (১৫) গাড়ীর চাকার নিচে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়েছে। আকাশ শিকদার উপজেলার চর মধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে। এ ঘটনার সাথে সাথে ট্রলি নিয়ে পালিয়ে যান ড্রাইভার। নিহত আকাশ শিকদারের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)বোরহান উদ্দিন জানান এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।