Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন উপজেলা নির্বাচনে ঐক্যবদ্ধ সালামাবাদ ইউনিয়নবাসীর সমর্থন পেলেন নাজমুল হক প্রীন্স

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
মার্চ ৫, ২০২৪ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইল নড়াইলে আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঐক্যবদ্ধ সালামাবাদ ইউনিয়নের একক প্রার্থী হিসাবে সাবেক চেয়ারম্যান এস এম নাজমুল হক প্রীন্সকে সমর্থন জানিয়েছেন ইউনিয়নবাসী। সোমবার (৪ মার্চ) বিকেলে ইউনিয়নবাসীর আয়োজনে জোকা-বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এ ঘোষনা দেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

শরীফ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোল্যা মাহাবুবুর রহমান মাহি, সাবেক চেয়ারম্যান এফ এম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন জন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ববিতা বেগম, এমপির ব্যক্তিগত সহকারী হিরাজুল ইসলাম হীরাসহ ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য ও প্রতিটি গ্রাম থেকে আসা গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, উপজেলার উন্নয়নে এস এম নাজমুল হক প্রীন্স একজন যোগ্য প্রার্থী। ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী একক প্রার্থী হিসাবে নাজমুল হকের পাশে থাকলে জয় সুনিশ্চিত বলে তার মন্তব্য করেন। এ ছাড়া এ বিষয়ে ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির সাথেও কথা বলবেন বলে জানান।

এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা সকল শ্রেণীপেশার মানুষ বক্তাদের সাথে একাত্মতা পোষন করে বিজয়ের স্লোগানে সভাস্থল মুখরিত করে তোল চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রীন্স বলেন, ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী পাশে থাকলে আমাদের জয় সুনিশ্চিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।