Nabadhara
ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মার্চ ৬, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা কারাগারে থাকা সেলিম শেখ (৪৫) নামের এক হাজতির মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে। হাজতি সেলিম শেখ মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলি এলাকার হাসেম আলী শেখের ছেলে।

তার নামে একাধিক মাদক মামলা ছিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি। বাগেরহাট জেলা কারাগারের জেলার মোঃ আব্দুল্লাহেল আল আমিন বলেন, মাদক মালায় কারাগারে থাকা মোঃ সেলিম শেখ হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে, সেখানে তার মৃত্যু হয়। তার স্বজনদেরকে জানানোর পরে তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সেলিম শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন বাগেরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ। তিনি বলেন, রাতে সেলিম শেখ নামের একজনকে কারারক্ষিরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।