Nabadhara
ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদের সাথে যে মামলা আদালতের রায় মেনে নিতে হবে- হুইপ মাশরাফি

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ১০, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল পৌরসভা ও জেলা পরিষদের মধ্যকার জমিজমা সংক্রান্ত নিয়ে দীর্ঘদিনের সমস্যার নিরসন করেন। রোববার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ উভয় পরিষদের সদস্যদের সাথে হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা রুদ্ধদ্বার সমোঝতা বৈঠক করেন।

 

প্রায় তিন ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা বলেন নড়াইল পৌরসভা ও জেলা পরিষদের মধ্যকার জমিজমা সংক্রান্ত নিয়ে দীর্ঘদিনের সমস্যার নিরসনের রূপরেখা করা হয়েছে। আদালত যে রায় দিবে সেটা আমাদের সকলকে মেনে নিতে হবে। সুতরাং আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করবো। কিন্তু ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় যে অর্থটা আসে সেটি একই মন্ত্রণালয় থেকে আসে।‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যেখানে অর্থটা আসে তারা জনসাধারণের স্বার্থে ডেভেলেপমেন্টের কাজ করে উঠে যাবে।

 

আর অভ্যন্তরিন যে বিষয় গুলো আছে সেটা আন্ডারস্ট্যাডিংএর মাধ্যমে যার যার মতো করে বুঝে নিবে। এসময় উপস্থিত ছিলেন,নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সুভাষ চন্দ্র বোস,পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এবং উভয় পরিষদের সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।