সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ১৬ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিপুল পরিমান সরঞ্জাম সহ এক জাল নোট কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
১৫ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন কুমার রায়ের নেতৃত্বে একটি টিম শহরের দশানী এলাকায় আঃ গফুর প্লাজায় অভিযান পরিচালনা করে কচুয়া উপজেলার বারোদাড়িয়া গ্রামের মহিউদ্দিন শেখ এর ছেলে ফয়সাল ইউনুস (৩৫) কে আটক করে।তার দেখানো মতে ভাড়া ঘরের কক্ষ থেকে ১০০০,৫০০ও ২০০ টাকা মানের ১৬ লাখ জাল টাকা ও জাল নোট তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ও সরঞ্জামাদি পুলিশ হেফাজতে রয়েছে।
আটককৃত ফয়সাল দীর্ঘ চারমাস ওই ভাড়া বাসায় থেকে ঈদকে সামনে রেখে এই কার্যক্রম পরিচালনা করে আসছিলো বলে প্রাথমিক ভাবে পুলিশের কাছে স্বীকার করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

