Nabadhara
ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের বিবৃতি ও দোয়া কামনা

নবধারা ডেস্ক
মার্চ ১৭, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দেশবাসী ও ন্যাশনাল সার্ভিস পরিষদের সদস্য ও নেতৃবৃন্দ সবাইকে  শুভেচ্ছা জানিয়েছে  বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি  আতিকুর রহমান রাজা।

তিনি বলেন আজ ১৭ই মার্চ। ১৯২০ সালে এই দিনটিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক মহীয়সী নারীর কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলো বাঙ্গালী জাতীর রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মা বাবা তাকে আদর করে ডাকতো খোকা বলে। সেই খোকাই একদিন পরাধীনতার শিকলে বন্ধি বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে ১৯৭১ সালে ৭ মার্চে দুর্বার কন্ঠে দৃঢ় মনবলে বলেছিলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭২ সালে ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু বলেছিলো আমার দেশের স্বাধীনতা ব্যার্থ হয়ে যাবে যদি আমার দেশের বেকার মানুষ চাকুরী না পায়।

বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা আরো জানান বঙ্গবন্ধুর চিন্তা চেতনা,দর্শন, রাজনীতি, স্বপ্নে ও কথায় আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা ও মনুষ্যত্ব ব্যক্তিত্বের কালজয়ী উদাহরণ। কিন্তু নরপশু ঘাতকরা জাতির জনককে আমাদের মাঝ থেকে নির্মমভাবে কেরে নিয়েছে,১৯৭৫ সালে ১৫ ই আগষ্ট ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু সহ তার পরিবারের অনেকেই সেদিন শাহাদাত বরন করেন। ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা আমাদের প্রিয় আপা শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে অবস্থান করায় সেদিন বেঁচে যায়। আজ ৪৯ বছর যাবত পিতা মাতা ও পরিবার হারানোর বেদনা বুকে নিয়ে বাঙালি জাতির জন্য দিনরাত কাজ করে চলছে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা ন্যাশনাল সার্ভিস পরিষদের সদস্যরা প্রতিজ্ঞা করছি বঙ্গবন্ধুর বেকার নিরসনের স্বপ্নসহ তার সকল স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে, আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই দাবী বঙ্গবন্ধুর সকল স্বপ্ন যেনো বাস্তবায়ন করা হয়, তার কোন স্বপ্ন যোনো ভুলোন্ঠিত না হয়। মহান আল্লাহর কাছে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।