Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দোকানে অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে একটি মুদি কাম ভ্যারাইটি স্টোর / দোকানে অগ্নিকাণ্ডে সর্বস্ব ভস্মীভূত হয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভান্ডারখোলা এলাকার হাসিব স্টোরে এ অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

দোকান মালিক হাবিবুর রহমান সহ প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার অধিকাংশ লোক এ দোকান/ হাসিব স্টোর থেকে কেনাকাটা করেন। নিত্য প্রয়োজনীয় সবধরনের দ্রব্যে ভরপুর থাকে দোকান। ঘটনার রাতে অজ্ঞাত সুত্রের আগুন লাগে দোকানটিতে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত নেভানোর চেষ্টা করে। অসংখ্য লোকের আপ্রাণ চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নেভানো হলেও ততক্ষণে সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এছাড়া মোবাইল ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ওই রাতেই ঘটনাস্থলে যায়। তবে, এর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।