Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাট থানার বেতার কনস্টেবল মারা গেছেন

সাগর মল্লিক, ফকিরহাট
মার্চ ২১, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক বাগেরহাট:-

বাগেরহাটের ফকিরহাট মডেল থানার বেতার কনস্টেবল মো. আছাদুর রহমান আছাদ (৫০) আর নেই। তিনি বুধবার দিবাগত রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম। এদিকে তাঁর মুত্যুতে থানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মো. আছাদুর রহমান আছাদ দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি রাতে ব্রেন স্ট্রেক জনিত কারনে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। এরপর তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।