সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা মিয়ার লাশ দ্বিতীয় জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি শনিবার (২৩ মার্চ) রাতে বার্ধক্যজনীত রোগে মারা যান। রবিবার সকাল ১১টায় খলাপাড়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে প্রথম জানাজা ও দুপুর ২টায় সোম টিউরী পাকা জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুমের লাশ টিউরী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়ার মৃত্যুতে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

