Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এবার পাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার

নবধারা ডেস্ক
মার্চ ২৫, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা নিয়ে উত্তপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে এবার শারভিন সুলতানা নামের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (২৫ মার্চ) দুপুরে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত শারভিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী। মেহেরপুরের সালদা থানার এলাকার আজিজুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে মাত্র এখানে এসেছি। উড়না কেটে মরদেহ নামানো হলো। এখনও বিস্তারিত কিছু পায়নি। পরে বিস্তারিত বলা যাবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমিও রওনা দিয়েছি। এখনও পৌঁছায়নি। পরে বিস্তারিত বলতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।