Nabadhara
ঢাকারবিবার , ৩১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৫ম দিনে জয়নগরে ২ হাজার দুস্থদের হাতে ঈদ উপহার দিলেন মফিজুর রহমান

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোল্যা মফিজুর রহমান ঈদ উপহার বিতরণের ৫ম দিনে নিজ ইউনিয়ন জয়নগরের ২ হাজার দুস্থদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন।

৩১ মার্চ (রবিবার) সকাল ১১ টায় নড়াগাতী বাজারে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীর নিজস্ব কার্যালয়ে ও পানিপাড়ায় শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ তুলে দেন তিনি। এ সময় নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জরুল চৌধুরী ও আওয়ামিলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন। এ ছাড়া আগামীতে কালিয়া উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আরো বেশী ঈদ উপহার দেয়ার ঘোষণা দিয়ে দোয়া চেয়েছেন মোল্যা মফিজুর রহমান।

উল্লেখ্য গত ২৭ মার্চ থেকে ৭ দিন ব্যপী পর্যায়ক্রমে নড়াগাতী থানার ৬ ইউনিয়নে ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ শুরু করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোল্যা মফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।