Nabadhara
ঢাকারবিবার , ৩১ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পল্লী চিকিৎসক ও ফার্মেসীকে ২১ হাজার টাকা জরিমানা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ৩১, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক পল্লী চিকিৎসক ও একটি ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ মার্চ) বিকালে নড়াইল সদর হাসপাতালের সামনে নড়াইল ডায়াগনস্টিক ও অংকন ফার্মেসীকে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রোববার বিকালে নড়াইল সদর হাসপাতাল রোডের নিউ নড়াইল ডায়াগনস্টিকের পল্লী চিকিৎসক হীরক কুমার দাসকে বিভিন্ন অনিয়ম ও বাইরে চিকিৎসা প্রদানের জন্য ২০ হাজার টাকা ও অংকন ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। এ অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শুভাশিস বিশ্বাস সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বিকালে বলেন, বিভিন্ন অনিয়মের জন্য টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে নড়াইল আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা.সাজেদা বেগম পলিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।