Nabadhara
ঢাকাসোমবার , ১ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবিতে ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি কাউসার, সম্পাদক সোবাহান

জবি প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অনুজীব বিজ্ঞান বিভা‌গের শিক্ষার্থী মোঃ কাউসার হোসেনকে সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভা‌গের শিক্ষার্থী মোঃ আব্দুস সোবাহান চৌধুরীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হ‌য়ে‌ছে।

রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আরিফ আহমেদ বাবর, ফারিস্তা প্রিয়া, গাজী আসফিক, রিফাত হোসেন শুভ, মোঃ রায়হান ও তামিম ইকবাল এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রিজওয়ান করিম, উমা ইসলাম ও শিহাব প্রান্ত।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোঃ তানজিল ভূইয়া, আবুবকর সম্পদ, তামজিদ রহমান তনিম, সিয়াম আহমেদ ও উদ্দীপ দে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।