Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টার দায়িত্বে রাইসুল ইসলাম

প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এপ্রিল ৫, ২০২৪ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাইসুল ইসলাম। তিনি বিভাগের সহযোগী অধ্যাপক। আক বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় ছাত্র উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া, দায়িত্ব ও করণীয় সংক্রান্ত অনুমোদিত নীতিমালা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশ মোতাবেক এই বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য ছাত্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলাম দায়িত্ব পালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, বিভাগের শিক্ষার্থীদের সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।