Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে হরিণ ও শুকরের ৪০ কেজি মাংস সহ চোরা শিকারী আটক

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৪ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি

ঈদকে সামনে রেখে সুন্দরবনে হরিণ শিকারে নেমে পড়েছে চোরা শিকারীরা। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী থেকে হরিণ ও শুকরের ৪০ কেজি মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।

এসময়ে অন্য চার চোরা শিকারী বনের গহীনে পালিয়ে গেলেও ইয়াসিন হাওলাদার (১৮) নামে শিকারীর আটক করা হয়েছে। চোরা শিকারীদের নৌকা থেকে বনরক্ষীরা উদ্ধার করেছে হরিণ শিকারের এক বস্তা ফাঁদ। মঙ্গলবার সন্ধ্যায় আটক এই চোরা শিকারী বরগুনার পাথরঘাটার চরদোয়ানি এলাকার আলম হাওলাদারের ছেলে। আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরর পর বুধবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে করাগারে প্রেরণের নির্দেশ দেন।

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, ঈদকে সামনে রেখে পাথরঘাটার চরদোয়ানি এলাকায় একটি চোরা শিকারী দল সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালীর গহীন বনে হরিণ শিকার শুরু করে। এ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযানে নামে। একটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে গেছে চারজন চোরা শিকারী বনের গহীনে পালিয়ে যায়। এসময়ে নৌকা থেকে ইয়াসিন হাওলাদার নামে এক চোরা শিকারীকে ২০ কেজি হরিণ ও ২০ কেজি শুকরের মাংসসহ আটক করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে বনরক্ষীরা হরিণ শিকারের এক বস্তা ফাঁদ উদ্ধার করেছে। বুধবার সকালে বন আইনে মামলা দিয়ে চোরা শিকারীকে বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পলাতক চার চোরা শিকারীর পরিচয় পাওয়া গেছে। তাদের আটকে বনরক্ষীরা চেষ্টা চলাচ্ছে বলেও জানান এই বন কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।