Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলায় নারীসহ আহত-৫

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে পূর্ব বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা হয়েছে। হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

উপজেলার ঘোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ইকবাল হোসেন মোল্লার ছেলে আহত রাজিব মোল্লা জানান, প্রতিবেশী সমশের শেখের সাথে তাদের পুরনো বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে সমশের ও তার লোকজন তাদের পরিবারের উপর দুই দফা হামলা চালিয়েছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার ঈদের দিন সকাল ১০ টায় সমশের শেখ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলায় বীর মুক্তিযোদ্ধা মৃত ইকবাল হোসেন মোল্লার স্ত্রী আম্বিয়া খাতুন (৬২),রানা মোল্লা (৩২), রেজওয়ান মোল্লা (৪০), ছাকি মোল্লা (২৮) ও রাজিব মোল্লা (৩৫) সহ ৫ জন আহত হন।এ সময় আহতদের ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। এ ঘটনায় আহত রাজিব মোল্লা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে মোবাইলে সমশের শেখের সাথে বারবার যোগাযোগের চেষ্টা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান,মারপিটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।