Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

চিতলমারীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যর মধ্যদিয়ে সকাল সাড়ে ৮ টায় বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রায় অর্ধলক্ষ ধর্মপ্রান মুসল্লিরা।

নামাজের এমামতি করেন মাওলানা নুরুল আমিন। নামাজ ও খুতবাশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোওয়া ওমোনাজাত করা হয়। এসময় এলাকার অনেক কৃর্তিসন্তান দেশেষ বিভিন্ন স্থানে কর্মরত পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানাশ্রেনী পেশার মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহন করেন।

এছাড়া উপজেলার চিংগড়ী, মৈজোড়া, চিতলমারী, হিজলা ঈদগাহসহ বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।