Nabadhara
ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলাই পারে মাদক ও বিভিন্ন অসামাজিক কাজ থেকে দুরে রাখতে — মাশরাফী বিন মোর্ত্তজা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ১৩, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

মাদক ও বিভিন্ন অসামাজিক কাজ থেকে ধুরে থাকতে হবে, খেলাধুলায় পারে একমাত্র এ সব কিছু থেকে দুরে রাখতে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় এর সাবেক ছাত্রদের মধ্যে ৩দিন ব্যাপী আন্তব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এসে এ কথা বলেন।

এ টুর্নামেন্টে ১৯৯৯ সালের ব্যাচের ছাত্র নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা অংশগ্রহণ করেন। প্রথম বারের মতো নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় এর সাবেক ছাত্রদের মধ্যে ৩দিন ব্যাপী আন্তব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট। যে মাঠে খেলাধুলা করে নড়াইলের কৌশিক আজকের খেলোয়াড় মাশরাফী হয়েছেন সেই নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সাবেক ৩২টি ব্যাচের ছাত্রদের মধ্যে তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) ২য় দিনের দুপুরে ১ম খেলায় ১৯৯৮ ব্যাচ প্রথমে ব্যাট করে মাশরাফির ১৯৯৯ ব্যাচকে ৭৩ রানের টার্গেট দেয়। ১৯৯৯ ব্যাচ সাত ওভারে আট উইকেট হারিয়ে ৭৪ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। মাশরাফি বল করে এক উইকেট পায় এবং ব্যাটে ৩০ রান করে । ম্যাচে ম্যান অবদা ম্যাচ হয়েছে মাশারফি বিন মোর্ত্তজা। এ সময় ৩২টি ব্যাচের সাবেক শিক্ষার্থীসহ ক্রিকেট প্রেমিক দর্শক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।